ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফায়ার সার্ভিস কর্মী কেন্দুয়ার শামীম আহমেদ (রুকেল) আর নেই

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন নেত্রকোণার কেন্দুয়ার সন্তান ও ফায়ার সার্ভিসের নিবেদিতপ্রাণ কর্মী শামীম আহমেদ (রুকেল)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ২টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শামীমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর শৈশবের বন্ধু প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

এর মাত্র কিছুক্ষণ আগে শামীমের সংকটাপন্ন অবস্থার খবর প্রকাশিত হয়েছিল। প্রায় ২২ বছর ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত শামীম দায়িত্ব পালনকালে গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। শামীমের বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের মাইজপাড়া বড় বাড়িতে। তাঁর বাবার নাম সাহেবের বাপ।

সাংসারিক জীবনে তিনি ছিলেন ৩ সন্তানের জনক। শামীমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও সহকর্মীরা বলছেন, দায়িত্ব পালনে নিবেদিত এই ফায়ার সার্ভিস কর্মীকে হারানো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফায়ার সার্ভিস কর্মী কেন্দুয়ার শামীম আহমেদ (রুকেল) আর নেই

প্রকাশের সময় : ১২:৪৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫