ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে আগুনে পুড়ল ১৩টি দোকান

ছবি সংগৃহিত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে আগুন লেগে অন্তত ১৩টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গা স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে বাজারে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসে ৩টা ৫৫ মিনিটের দিকে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেসবুক পেজেও পোস্ট দিয়ে আগুনের বিষয়টি জানানো হয়। বিজিবি জানায়, ঘটনার পরপর স্থানীয় বাসিন্দা, বিজিবি, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী  বলেন, আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে আগুনে পুড়ল ১৩টি দোকান

প্রকাশের সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫