ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে মিললো গৃহবধূর লাশ নিখোঁজের একদিন পর

ছবি সংগৃহিত

কিশোরগঞ্জের ইটনায় পুকুর থেকে কমলা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৭টার দিকে ইটনা সদর ইউনিয়নের কুমারহাটির একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। কমলা বেগম ইটনা কুমারহাটি গ্রামের হাবুল চৌধুরীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে কমলা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। বুধবার সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কমলা বেগম মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল জানান, ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পুকুরে মিললো গৃহবধূর লাশ নিখোঁজের একদিন পর

প্রকাশের সময় : ০২:১১:০১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫