ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

রাজধানীর মালিবাগের একটি বিপণিবিতানের জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।দোকানমালিকের ভাষ্য, গতকাল বুধবার গভীর রাতে এই স্বর্ণালংকার চুরি হয়। এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব স্বর্ণালংকার। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার।

বর্তমানে দেশের বাজারে, প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার বেশি।ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। চুরির খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ বলছে, চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে বিভ্রান্তি আছে।

ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় দেখা যায়, গতকাল দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে শপিং মলের পেছনের তৃতীয় তলার জানালার গ্রিল ভাঙা।

এ তথ্য জানিয়ে ওসি গোলাম ফারুক বলেন, ধারণা করা হচ্ছে, এখান দিয়েই চোর শপিং মলের ভেতরে ঢোকে। পরে তারা দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্সের শাটার ভাঙে। দোকানের ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালংকার তারা চুরি করে নিয়ে যায়।

শপিং মলের সব কটি সিসিটিভি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি গোলাম ফারুক।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, শপিং মলের সামনে নিরাপত্তাকর্মীরা দায়িত্বরত ছিলেন। গতকাল রাতে মার্কেট বন্ধ করে দোকানমালিক-কর্মচারীরা বাসায় চলে যান। এরপরই চোর শপিং মলের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে।

সিসিটিভি ক্যামেরা দেখে চোর শনাক্তসহ লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ আলম। তবে তিনি বলেন, চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে বিভ্রান্তি রয়েছে।ঘটনার পর শপিং মলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

প্রকাশের সময় : ১২:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫