ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ আট বছর পর গাইবান্ধা পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

  • রংপুর প্রতিনিধী
  • প্রকাশের সময় : ০৪:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তন ও পৌর শহীদ মিনার চত্বরে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। পরে কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন একই কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

পৌর বিএনপির আহ্বায়ক শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ মোস্তাক।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের মোট ৪৬৯ জন কাউন্সিলর এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

দীর্ঘ আট বছর পর গাইবান্ধা পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫