ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে শরীয়তপুরে

‘ছবি সংরকিত

আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’—এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরীয়তপুরের ছয় উপজেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে দুপুর ১২টায় জেলার সকল উপজেলায় একযোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারগণ সভাপতিত্বে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যাশিশু, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় কন্যাশিশুদের অধিকার ও মর্যাদা রক্ষায় করণীয় বিষয় তুলে ধরা হয়।

এদিকে শরীয়তপুর শিশু একাডেমির আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরুল হাসান এবং সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দিন।

অধিকাংশ বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষায় পিতামাতার মধ্যে বৈষম্য পরিহারের আহ্বান জানান এবং সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে শরীয়তপুরে

প্রকাশের সময় : ০২:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫