ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার

  • রংপুর প্রতিনিধী
  • প্রকাশের সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ছবি সংরকিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাহিদুল ইসলাম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় তার হেফজতে থাকা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকা থেকে ওইসব গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদুল ইসলাম একই উপজেলার ওই ইউনিয়নের চক রহিমাপুর মন্ডলপাড়া এলাকার মোকছেদ আলীর ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহিদুলের মালিকানাধীন ‘সজীব’ নামের পরিত্যাক্ত ভাতের হোটেলের ভিতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৫ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, অভিযান চালিয়ে জাহিদুলের হেফাজতে থাকা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় জাহিদুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫