ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হবিগঞ্জে

  • সিলেট প্রতিনিধী
  • প্রকাশের সময় : ০৩:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে বিয়ের অনুষ্ঠানে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে চানপুর চা-বাগানে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিল। বাড়ির একপাশে বিয়ের আয়োজন চলছিল, আর অন্যপাশে শিশুরা খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে গোসল করতে নামে। কিন্তু অসাবধানতাবশত একে একে তিনজনই পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হবিগঞ্জে

প্রকাশের সময় : ০৩:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫