ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে চান্দপুর চা বাগান এলাকার একটি জলাশয় থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলো রামগংগা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামিমা আক্তার (১২) ও মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।

জানা যায়, তিন শিশু পরিবারের সঙ্গে চান্দপুর চা বাগানে এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাগানের পাশের একটি জলাশয়ে তাদের লাশ ভেসে উঠতে দেখা যায়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। বিস্তারিত তদন্ত চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ১২:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫