ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে তিনি ট্রাইব্যুনালে আসেন।

এর আগে ৯ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হয়ে জবানবন্দি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ তাঁকে জেরা করার কথা আছে।

গত বছরের ৫ আগস্ট ঢাকার চানখাঁরপুল এলাকায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছিল পুলিশ। তাতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নামের ছয়জন নিহত হন। সে ঘটনার মামলাটির বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এ মামলায় যে চার আসামি গ্রেপ্তার আছেন, তাঁরা হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশের সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫