ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ডিবি, অফিসার ইনচার্জসহ ৩ কর্মকর্তাকে ক্লোজড

  • বগুড়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসার ইনচার্জসহ তিন কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন, বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার, ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন এবং এসআই মোহাম্মদ ফজলুল হক।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে আরআরএফ রাজশাহীতে সংযুক্ত (ক্লোজড) করা হলো। এ ছাড়াও তাদের মঙ্গলবারই আরআরএফ রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য বলা হলো বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বলেন, ‘তিন কর্মকর্তার রাজশাহী রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশের কপি আমরা হাতে পেয়েছি। আদেশ অনুযায়ী পরবর্তী যে করণীয় সেটা বাস্তবায়ন হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় ডিবি, অফিসার ইনচার্জসহ ৩ কর্মকর্তাকে ক্লোজড

প্রকাশের সময় : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫