ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার আমতলীতে বাসচাপায় এক বৃদ্ধা নিহত

  • বরগুনা প্রতিনিধী
  • প্রকাশের সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় রূপ বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ওই সড়কের আকনবাড়ি বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা রূপবানু আমতলী ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের মৃত কাদের হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬০ বছরের বৃদ্ধা রূপবানু রাস্তা পার হচ্ছিলেন। ঠিক ওই সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুতগতির বৈশাখী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা মারা যান। পরে স্থানীয়রা গাড়িটি খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে আটক করলেও ড্রাইভার হেলপার পালিয়ে যান।

আমতলী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বরগুনার আমতলীতে বাসচাপায় এক বৃদ্ধা নিহত

প্রকাশের সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫