ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেপ্তার

ছবি সংগৃহিত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শ্রমিক দলের নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নলুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজলু মিয়া (৪০) উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। মামলা হওয়ার পর তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। ঘটনার দিন দুপুর ১২টার দিকে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া জানান, আজ শনিবার আসামি ফজলু মিয়াকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫