ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েতে আবদ্ধ হলেন ‘দঙ্গল’কন্যা জাইরা

ছবি সংগৃহিত

পাঁচ বছর আগে ধর্মীয় কারণে অভিনয় ছেড়েছিলেন ‘দঙ্গল’ সিনেমা দিয়ে খ্যাতি পাওয়া অভিনেত্রী জাইরা ওয়াসিম। দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে ফিরে সবাইকে চমকে দিলেন তিনি—জানালেন বিয়ের খবর। খবর মিড ডের

২০১৬ সালে আমির খানের ব্লকবাস্টার ‘দঙ্গল’-এর মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন জাইরা ওয়াসিম। ছবিতে কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে একলাফে পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। এরপর অভিনয় করেন ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দ্য স্কাই ইজ পিংক’-এ, যেখানে তাঁর অভিনয় প্রশংসিত হয় সমালোচক ও দর্শকদের কাছে।

দীর্ঘ বিরতির পর জাইরা ওয়াসিম আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হলেন জীবনের নতুন অধ্যায় শুরু করার ঘোষণা দিয়ে। নিজের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি শেয়ার করেছেন দুটি ছবি, যা তাঁর বিয়ের অনুষ্ঠানের বলে মনে করা হচ্ছে।

প্রথম ছবিতে দেখা যায়, জাইরা বিয়ের কাবিননামায় সই করছেন। হাতে রয়েছে শোভাময় মেহেদি ডিজাইন ও একটি দৃষ্টিনন্দন পান্নার আংটি। দ্বিতীয় ছবিতে নবদম্পতির পেছন দিক থেকে তোলা এক মনোরম দৃশ্য—চাঁদের আলোয় রাতের আকাশের নিচে দাঁড়িয়ে আছেন দুজন। জাইরার গাঢ় লাল দোপাট্টা জড়ানো, যাতে সোনালি সূচিকর্ম; পাশে বর পরেছেন ক্রিম রঙের শেরওয়ানি।

অভিনেত্রীর পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। যদিও জাইরা তাঁর স্বামীর নাম প্রকাশ করেননি। অনেকে কমেন্টে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।জাইরার শেষ চলচ্চিত্র ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তি পায় ২০১৯ সালে, যেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছিলেন। এর কিছুদিন পরই তিনি ঘোষণা দেন অভিনয় ছাড়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়েতে আবদ্ধ হলেন ‘দঙ্গল’কন্যা জাইরা

প্রকাশের সময় : ১১:৫৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫