ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারিকে গ্রেফতার মাদকদ্রব্য অধিদফতরের

ছবি সংগৃহিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরেরর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো.সাইফুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত মো.জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজের এটিএম মাজাহারুল ইসলামের ছেলে।

জানা যায়, গ্রেফতারকৃত সরোয়ার এলাকার চিহিৃত ফেনসিডিল কারবারি। তিনি দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে ফেনসিডিল-ইয়াবা ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বড় রাজাপুর গ্রামে ক্রেতা সেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন।

সাইফুল ইসলাম বলেন, ক্রেতা সেজে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে আরো একটি মামলা বিচারাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারিকে গ্রেফতার মাদকদ্রব্য অধিদফতরের

প্রকাশের সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫