ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় হিজলায় ১১ জেলের জেল-জরিমানা

ছবি সংগৃহিত

বরিশালের হিজলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় ১১ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৮ অক্টোবর) হিজলার মেঘনা নদীতে কোস্ট গার্ড সদস্যদের সহযোগিতায় উপজেলা মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, অভিযানে আটক ১১ জনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে আট দিন করে কারাদণ্ড দেন। এছাড়া বাকিদের মধ্যে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও চারজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে বয়স কম থাকায় এক কিশোরকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে একই নদীতে মা ইলিশ ধরার অভিযোগে আরও ১৬ জন জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় হিজলায় ১১ জেলের জেল-জরিমানা

প্রকাশের সময় : ০২:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫