
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার হাসুয়ারী এলাকায় ধানক্ষেতের ড্রেইন থেকে মোঃ মারুফ হাসান (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে শনিবার (১৯ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাছ ধরে ফেরার পথে স্থানীয় ৪/৫ জন ব্যক্তি হাসুয়ারী হইতে সাইডুলী নদীর ঘাটে যাওয়ার কাঁচা রাস্তার পাশে ধানক্ষেতের ড্রেইনে একজনকে পড়ে থাকতে দেখেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা দ্রুত স্থানীয় ইউপি সদস্য জনাব মোঃ সোহেল মিয়াকে অবহিত করেন। খবর পেয়ে ইউপি সদস্য সোহেল মিয়া ঘটনাটি কেন্দুয়া থানা পুলিশকে জানান।
পরবর্তীতে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমানের নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) মিহির রঞ্জন দেব, এসআই ইমন পাল, এসআই জাহিদ হাসান রানা ও ডিউটিরত ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ সনাক্তকরণ ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মৃত যুবকের পরিচয় পাওয়া গেছে— নাম: মোঃ মারুফ হাসান (২১),পিতা: হাদিস মিয়া,মাতা: আমেনা খাতুন,ঠিকানা: হাসুয়ারী, থানা–কেন্দুয়া, জেলা–নেত্রকোণা। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী সাক্ষীদের মধ্যে রয়েছেন—মোঃ ইমরান (২১), পিতা–রাজু মিয়া, সাং–অনন্তপুর, থানা–কেন্দুয়া, জেলা–নেত্রকোণা। মোঃ আশিকুর রহমান (১৮), পিতা–আব্দুল কুদ্দুস, সাং–অনন্তপুর, থানা–কেন্দুয়া, জেলা–নেত্রকোণা। মোঃ রাব্বান (২৮), পিতা–জুবায়ের আলী, সাং–অনন্তপুর, থানা–কেন্দুয়া, জেলা–নেত্রকোণা।জনাব মোঃ সোহেল মিয়া (৩৪), পিতা–মৃত সুলতান মিয়া, সাং–হাসুয়ারী, থানা–কেন্দুয়া, জেলা–নেত্রকোণা। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”
শহ আলী তৌীফক রিপন, ষ্টাপ রির্পোটার 








