ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

ছবি সংগৃহিতঢাকার সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে (২৫) ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে গাজীপুরের কালিগঞ্জের নাগরী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার সোহেল রোজারিও (৩৭) সাভারের সন্তোষ রোজারিওর ছেলে। এর আগে গত রোববার ভোরে একই মামলার আরেক আসামি মিঠু বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করে সাভার মডেল থানার পুলিশ। মামলার আরেক আসামি হলেন সাভারের বিপ্লব রোজারিও (৪০)। সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাঁর পরিবার সাভারের বিরুলিয়ায় থাকেন।ঢাকা জেলা (উত্তর) ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাত দুইটার দিকে গাজীপুর কালিগঞ্জের নাগরী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পরে তিনি ধর্ষণের শিকার হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫