ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও তাঁর সহকারী নিহত

ছবি সংগৃহিত

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ট্রাকচালক আল আমিন (৪০) ও তাঁর সহকারী মো. রাশেদুল (২৮)। আল আমিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা। রাশেদুলের বাড়ি ময়মনসিংহ নগরের কালিবাড়ি গোদারাঘাট এলাকায়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাই। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ট্রাকের ভেতরে আটকে থাকা আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও তাঁর সহকারী নিহত

প্রকাশের সময় : ১১:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫