
ছবি সংগৃহিত
চট্টগ্রামের রাউজানে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার রাউজান-ফটিকছড়ি সড়কের গহিরা ইউনিয়নের আতুরনির ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিল। যাত্রী নিয়ে উপজেলার গহিরার চৌমুহনীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়। আর কাভার্ড ভ্যানটিও সড়কের পাশে একটি ধানখেতে পড়ে যায়।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রামপ্রতিনিদী 








