ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে আওয়ামী লীগ ও জাপার পদ থেকে ৫৬ জন পদত্যাগের ঘোষণা

  • রংপুর প্রতিনিধী
  • প্রকাশের সময় : ১২:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

লালমনিরহাট সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ ও জাতীয় পার্টি–সমর্থিত সাবেক ও বর্তমান ৫৬ জন ইউপি সদস্য একযোগে তাঁদের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তাঁরা এ ঘোষণা দেন। তাঁদের মধ্যে ৪৪ জন আওয়ামী লীগ–সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি–সমর্থিত সাবেক ও বর্তমান ইউপি সদস্য।

শাহাবুল হক এক প্রশ্নের জবাবে বলেন, ‘বর্তমানে দেশের যে অবস্থা, রাজনৈতিক পরিবেশসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পরস্পর আলাপ–আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, নিজ নিজ রাজনৈতিক দলের (আওয়ামী লীগ ও জাতীয় পার্টির) সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এই সিদ্ধান্তের আলোকে দলীয় পদ থেকে গণপদত্যাগের ঘোষণা দিলাম।’

মহেন্দ্রনগর ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ মণ্ডল প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যরা একটি অনুষ্ঠান করার জন্য অনুমতি চেয়েছিলেন। পরে তিনি জানতে পেরেছেন, সদরের ৮টি ইউপির দলীয় সমর্থিত সদস্যরা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

লালমনিরহাটে আওয়ামী লীগ ও জাপার পদ থেকে ৫৬ জন পদত্যাগের ঘোষণা

প্রকাশের সময় : ১২:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫