ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটির সেই ‘গোলাপি হাতি’ মারা গেছে

ছবি সংগৃহিত

রাঙামাটির একমাত্র গোলাপি হাতিটি মারা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় হাতিটি দেখা যায়। খবর পেয়ে দ্রুত পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাতি সুরক্ষা দলের ৯ সদস্য ঘটনাস্থলে যায়।

রাঙামাটি বরকলের হাতি সুরক্ষা দলের সদস্য মো. লিটন হোসেন জানায়, আমি রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকায় নিজের বাগানে কাজ করছিলাম। এসময় হঠাৎ দূর থেকে দেখা যায় কাপ্তাই হ্রদে কি যেন ভেসে আসছিল। পরে দেখা যায় গোলাপি হাতির মরদেহটির পিছে একদল হাতি সাঁতরে আসছে।

পরে বুঝতে পারলাম গোলাপি হাতির মরদেহ নিয়ে নদীতে সাঁতরে আসছে মা হাতিসহ তার দল। এ ঘটনা দেখার পর আমি বরুনাছড়ি হাতি সুরক্ষা দলের সদস্য মো. আয়ুব আলী, মো. জাহাঙ্গীর আলম বাবু, মো. নূর হোসেন, মো. জাকির ও মো. ফিরোজ গাজিকে খবর দেই। সবাই মিলে ঘটনাস্থলে হাতির অবস্থান চিহ্নিত করি। পরে ঘটনাস্থলে আসেন সুবলং রেঞ্জের বন কর্মকর্তারা।

তিনি আরও বলেন, গোলাপি হাতির মৃতদেহটি ফুলে গেছে। মনে হচ্ছে আরও কয়েকদিন আগে মারা গেছে। তবে কিভাবে মারা গেছে তার সঠিক তথ্য এখনো জানা যায়নি।

এ নিয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান জানান, আমরা খবর পেয়ে উদ্ধার অভিযানে নেমেছি। হাতির পাল মৃত গোলাপি হাতির দেহ ঘিরে রেখেছে। তাই উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ জুন গোলাপি হাতিটি রাঙামাটির কাপ্তাই হ্রদ সাঁতরে যাওয়ার সময় ভিডিও করেন স্থানীয় মো. জাবেদ উদ্দীন। পরে এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ব্যাপক ভাইরাল হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটির সেই ‘গোলাপি হাতি’ মারা গেছে

প্রকাশের সময় : ০২:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫