ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ভোক্তা অধিকারের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ১১:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সদর বাজারে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ১২:৩০মিনিটে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

অভিযানে সদর বাজারের ৬টি ফার্মেসী পরিদর্শন করা হয়। পরিদর্শনে তিনটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ানের স্যাম্পল বিক্রি ও অন্যান্য ভোক্তা অধিকার লঙ্ঘনের কারণে মোট ২২,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

দত্ত ফার্মেসিকে ৫,০০০ টাকা, বদরুর ফার্মেসিকে ১০,০০০ টাকা এবং আনোয়ার ফার্মেসিকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়েছে। অভিযান চলাকালীন বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণ, হোটেল ও মিষ্টির দোকানে পরিচ্ছন্নতা রক্ষা এবং মিষ্টির প্যাকেটের ওজন সঠিকতা মনিটরিং করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ টিম সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারের স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কেন্দুয়ায় ভোক্তা অধিকারের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

প্রকাশের সময় : ১১:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫