ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তারের পর যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার দিনাজপুরে

ছবি সংগৃহিত

দিনাজপুরের বিরামপুরে প্রবাসফেরত এক নারীকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তারের পর যুবদল নেতা রাজু আহমেদকে (৩৮) দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।

রাজু আহমেদ বিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লার শাহজাহান আলীর ছেলে। তিনি যুবদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক প্রথম আলোকে বলেন, বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হয়েছে। ওই মামলায় গতকাল রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই দিন বিকেলে তাঁকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বিরামপুর পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মণ্ডল বলেন, ধর্ষণচেষ্টার মামলায় বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তারের পর যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার দিনাজপুরে

প্রকাশের সময় : ১১:৪২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫