ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপি

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক ইসি সচিব ড. মোহাম্মদ জকরিয়া। বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাসসহ জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে, ২১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বৈঠক করে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপি

প্রকাশের সময় : ১২:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫