ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামাপূজার মণ্ডপে চাঁদাবাজি, ৩ জনকে ছুরিকাঘাত, আটক ১

ছবি সংগৃহিত

ময়মনসিংহ নগরের বড় কালীবাড়ি এলাকায় শ্যামাপূজার মণ্ডপে ছুরিকাঘাতে উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদকসহ তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরীর বড় কালীবাড়ি এলাকার বন্ধুসংঘ শ‍্যামাপূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন বড় কালীবাড়ি বন্ধুসংঘ শ‍্যামাপূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭), মানিক সরকার (২৮) ও তাঁর স্ত্রী ভারতী সরকার (২৪)। তাঁরা একই এলাকার বাসিন্দা। এর মধ্যে ভারতী সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আটক মামুন আহমেদও (৩৫) বড় কালীবাড়ি এলাকার বাসিন্দা।

এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, অভিযুক্ত মামুন মণ্ডপে গিয়ে একজনের কাছে চাঁদা দাবি করেছিলেন। এ সময় বাগ্‌বিতণ্ডার জেরে মানিক সরকারের গলায় ছুরিকাঘাত করেন মামুন। পরে তাঁর স্ত্রী ভারতী এগিয়ে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়।

তাঁদের রক্ষা করতে গিয়ে সাধন সরকারও ছুরিকাহত হন। মানিক ও সাধনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীকে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্ত মামুনের বিরুদ্ধে আগেও মারামারির মামলা আছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

শ্যামাপূজার মণ্ডপে চাঁদাবাজি, ৩ জনকে ছুরিকাঘাত, আটক ১

প্রকাশের সময় : ০১:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫