ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহিত

সিরাজগঞ্জের কামারখন্দে রেস্তোরাঁর ভেতর উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি নাইম হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

আলোচিত এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন আসামি হলেন- আকাশ (২১), আতিক (২৩) ও নাজমুল হক নয়ন (২৩)।র‌্যাব জানায়, বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি র‌্যাব-১১ ও সিপিসি-২ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বাকি তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মো. আহসান হাবিব। ছবি: ইত্তেফাকমামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার উপজেলার কর্ণসূতি গ্রামের এক কিশোরী (১৪) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ছয় যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়। পরে তাকে জামতৈল সেন্ট্রাল পার্কের পাশে ‘ডেরা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে’ নিয়ে যায়। সেখানে নাইম হোসেন তাকে ধর্ষণ করে।

এসময় কিশোরীর চিৎকার বাইরে শুনতে না পাওয়ার জন্য সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজানো হয়। পাশবিক নির্যাতনে কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে আসামিরা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে রেখে পালিয়ে যায়। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 প্রসঙ্গত, গত রোববার সিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছরের এক কিশোরীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নাইম হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা করেন। ওই মামলায় এ পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫