ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বাইরে থেকে দরজা বন্ধ করে ঘরে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৬ জন

  • নরসিংদী প্রতিনিধী
  • প্রকাশের সময় : ০২:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদিয়ায় বসতবাড়িতে বাইরে দিয়ে দরজা বন্ধ করে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন মাদকাসক্ত স্বামী ফরিদ মিয়া। এতে তার স্ত্রী-সন্তানসহ ৬ জন দগ্ধ হয়েছেন।

এদের মধ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে ৫ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক গুরুতর তিনজনকে ভর্তি রেখে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

দগ্ধরা হলেন- রীনা বেগম (৩৮), তার ছেলে ফরহাদ (১৫), তৌহিদ (৭), রীনার বোন সালমা আক্তার (৩৫) আরাফাত ও জিহাদ। সালমা জানান, তার ভগ্নিপতি বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার দিকে ঘরে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়ে চতুর্দিকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

প্রতিবেশী ওমর ফারুক বলেন, আমরা তাদের আর্তচিৎকার শুনে ঘরের বেড়া ভেঙে ভেতর থেকে একে একে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে যাই। পরে ভোর সোয়া ৫টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধের মধ্যে তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে। রীনা বেগমের শরীরের ৫৪ শতাংশ, তার ছেলে ফরহাদের ৪০ শতাংশ ও তৌহিদ ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থা গুরুতর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নরসিংদীতে বাইরে থেকে দরজা বন্ধ করে ঘরে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৬ জন

প্রকাশের সময় : ০২:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫