ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ

ছবি সংগৃহিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম রিমন ত্রিপুরা (২২)।

এর আগে গতকাল সন্ধ্যায় একই ঘটনায় অভিযুক্ত এক কিশোরসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় অভিযুক্ত আরেকজন এখনো পলাতক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে সালিস ডাকা হয়। সালিসে অভিযুক্ত এক কিশোর ও রনি বিকাশ ত্রিপুরা নামের এক তরুণ উপস্থিত হলে স্থানীয় লোকজন আটক করে তাঁদের মাটিরাঙ্গা থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় কিশোরীর বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন।

জানতে চাইলে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আরেকজনকেও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ

প্রকাশের সময় : ০৩:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫