ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় দুই স্কুলশিক্ষার্থী ও ভ্যানচালক নিহত পাবনায়

  • পাবনা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ১১:১৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

পাবনায় ট্রাকচাপায় ভ্যানের যাত্রী দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার বাঙ্গাবাড়ী এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে স্কুলশিক্ষার্থীদের নিয়ে ভ্যানটি মহাসড়কের পুবপাড়া থেকে জালালপুরের দিকে আসছিল। বাঙ্গাবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে একটি বাঁশবোঝাই ট্রাক হঠাৎ ব্রেক করে ভ্যানটিকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলে দুই শিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হন। আহত হয় সাদ হোসেন (১০) নামে আরও এক শিক্ষার্থী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ট্রাকচাপায় দুই স্কুলশিক্ষার্থী ও ভ্যানচালক নিহত পাবনায়

প্রকাশের সময় : ১১:১৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫