ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ পালন করে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত

ছবি সংগৃহিত

নোয়াখালীর চৌমুহনী-মাইজদী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসটির এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নোয়াখালী পৌরসভা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এ কে আজাদ (৫৫)। আহত ব্যক্তিরা হলেন তাঁর স্ত্রী নাছিমা বেগম (৩৭), মা নূরজাহান বেগম (৭০) ও ভাতিজা মো. রিমনকে (১৮)। হতাহত ব্যক্তিদের মধ্যে রিমন ছাড়া অন্যরা সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল রাতে উড়োজাহাজে দেশে ফেরেন। এরপর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে নোয়াখালীর বাড়িতে ফিরছিলেন তাঁরা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী ও মাকে নিয়ে পবিত্র ওমরাহ পালনে গিয়েছিলেন এ কে আজাদ। গতকাল রাতে দেশে ফিরলে মো. রিমন একটি মাইক্রোবাস ভাড়া করে তাঁদের আনতে বিমানবন্দরে যান। গাড়িটিতে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

নিহত এ কে আজাদের স্বজন মো. রাশেদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই আজাদ মারা যান। গাড়িতে থাকা তাঁর স্ত্রী, মা ও ভাতিজাও গুরুতর আহত হয়েছেন। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ওমরাহ পালন করে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশের সময় : ১১:২৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫