ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক বরখাস্ত

ছবি সংগৃহিত

নড়াইল সদর উপজেলায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

তবে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের দায়ের করা মামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত শিক্ষকের নাম তরিকুল ইসলাম। তিনি নড়াইল সদর উপজেলার বাসিন্দা ও একই উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের এক সদস্য বলেন, ‘সবকিছু উপেক্ষা করে, সামাজিক সম্মানহানিকে তুচ্ছ করে মামলা করেছি। কিন্তু পাঁচ দিনেও অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়নি।’

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ‘অভিযুক্ত শিক্ষক তরিকুলকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক বরখাস্ত

প্রকাশের সময় : ১২:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫