ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হানিফসহ যে ৪ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

ছবি সংগৃহিত

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন প্রথমেই হানিফসহ পলাতক চার আসামির বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ গঠনের ওপর শুনানি করবেন প্রসিকিউশন। এরপর বিচারের আবেদন জানানো হবে। পলাতক থাকায় তাদের পক্ষে নিয়োগ দেওয়া স্টেট ডিফেন্স আইনজীবীর বক্তব্য না থাকলে ট্রাইব্যুনাল পরবর্তী আদেশ বা সিদ্ধান্ত দেবেন।

গত ২৩ অক্টোবর হানিফসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। তবে তারা পলাতক থাকায় আইনানুযায়ী তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

এই মামলায় হানিফ ছাড়াও অন্য তিন আসামি হলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী, এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

এর আগে, গত ১৪ অক্টোবর ট্রাইব্যুনালে এই চারজনকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। হাজির না হওয়ায় তাদের গ্রেফতারে জাতীয় দৈনিক দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল।

৬ অক্টোবর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২ এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ৫ অক্টোবর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন, যাতে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়।

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ছয়জন হত্যাকাণ্ডের শিকার ও বেশ কয়েকজন আহত হওয়ার পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক দুটি মামলা হয়েছিল। পরে তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিল করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

হানিফসহ যে ৪ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

প্রকাশের সময় : ১২:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫