ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম

ছবি সংগৃহিত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত। 

সোমবার (২৭ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান। এদিকে আদালতে কাঠগড়ায় থাকাবস্থায় আতিকুল ইসলাম তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীনকে জানিয়েছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন এবং ন্যায় বিচার হলে এসব মামলায় তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। তিনি ব্যবসায়ী ছিলেন বলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছিলেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। ঘটনার দিন বিকাল পৌনে পাঁচটায় গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় এ বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করেন নিহত তাজুল ইসলামের ছেলে রেদোয়ান হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম

প্রকাশের সময় : ০১:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫