ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে যাত্রী নিহত, আহত ২০

ছবি সংগৃহিত

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাদল মিয়া (৪০) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন, অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক মাজারে জিয়ারত শেষে ভোরে একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরছিলেন বাদল। বাসটি মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসের নিচে অনেক যাত্রী আটকা পড়েন এবং বাদল মিয়া ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে যাত্রী নিহত, আহত ২০

প্রকাশের সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫