ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে এক ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি

ছবি সংগৃহীত

চাঁদপুরে প্রায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন মাছঘাটের একটি আড়তে নিলামে মাছটি বিক্রি করা হয়। 

এর আগে পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে। পরে আড়তদার আনোয়ার গাজীর গদিতে অন্তত ৩০ জনের অংশগ্রহণে প্রকাশ্যে নিলামে ইলিশটি বিক্রি করা হয়।স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, ইলিশটির ওজন ২ কেজি ৪৮০ গ্রাম। এটি ১৩ হাজার ৩৯০ টাকায় কিনে নেন হারুন মোল্লা নামে এক মাছ বিক্রেতা।

মাছটি কিনতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন হারুন মোল্লা। তিনি বলেন, এই বাজারে এবারই প্রথম এত বড় ইলিশ পাওয়া গেছে। আমার নির্দিষ্ট কিছু ক্রেতা আছেন ঢাকায়। তাদের কেউ এটি নিয়ে যাবেন।

হারুন মোল্লা জানান, স্থানীয় জেলেরা মাছটি হাইমচরের পদ্মা নদী থেকে ধরেছেন। পরে তারা ব্যাপারীর কাছে বিক্রি করে দেন। ওই ব্যাপারে আমাদের কাছে মাছটি নিলামের মাধ্যমে বিক্রি করেন।

ইলিশের এমন উচ্চমূল্যের বিষয়ে জানতে চাইলে মাছঘাটের ব্যবসায়ী ও মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, চাঁদপুরের মাছের বাজারে ইলিশের অনেকটা আকাল চলছে। প্রতিদিন যেখানে গড়ে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ আসার কথা, সেখানে বর্তমানে ৫-১০ মণের বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না। এর জন্য দামও কমছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

চাঁদপুরে এক ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি

প্রকাশের সময় : ০৫:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫