ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পৌরসভা কার্যালয়ে ঢুকে প্রকৌশলীকে শাসালেন বিএনপি নেতা

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

পছন্দের এক ঠিকাদার পৌনে ২৯ কোটি টাকার সড়ক সংস্কার প্রকল্পের কাজ না পাওয়ায় ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে ফেনী পৌরসভা ভবনের প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম কামরুল হাসান। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তাঁর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া অন্য ঠিকাদারের হয়েও কাজ করে তাঁর প্রতিষ্ঠান।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, চুক্তির বিষয়টি জেনে কামরুল হাসান রাতে তাঁর কক্ষে প্রবেশ করেন। অন্য একটি প্রতিষ্ঠান কাজ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তাঁকে গালাগাল করেন ও হুমকি দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কামরুল হাসান। তিনি বলেন, ‘প্রকৌশলীর সঙ্গে আমার তর্ক হয়েছিল অন্য বিষয়ে। তিনি আমার কিছু কাজের বিল পরিশোধ না করে কমিশন দাবি করে আসছেন। তাঁকে লাঞ্ছনার অভিযোগ সত্য নয়।’

ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, ঘটনাটি শোনার পর পুলিশকে জানানো হয়েছে। কামরুল হাসান দরপত্রে একটি পক্ষের হয়ে অংশ নিয়েছিলেন, কাজ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কমিশন দাবির অভিযোগ ভিত্তিহীন।

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামছুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল প্রথম আলোকে বলেন, ঘটনাটি দলীয়ভাবে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পৌরসভা কার্যালয়ে ঢুকে প্রকৌশলীকে শাসালেন বিএনপি নেতা

প্রকাশের সময় : ১২:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫