ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রেললাইনে চলন্ত ট্রেন এবং লরির সংঘর্ষ নিহত ১

ছবি সংগৃহিত

রেললাইনে ঢুকে একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয় একটি পণ্যবোঝাই লরি। এ সময় একটি বগিসহ ট্রেনের ইঞ্জিন ও লরিটি রেললাইনের ওপর উল্টে পড়ে। লরিটির নিচে চাপা পড়ে নিহত হন এক ব্যক্তি। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম শামসুল হাই (৬০)। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দিদার কলোনিতে। তিনি ওই এলাকায় থাকা দোকানগুলোর নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় ট্রেনের লোকোমাস্টার (ট্রেনচালক) মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. আলমগীর আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লাইনচ্যুত হয়ে উল্টে পড়া ইঞ্জিন ও বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী ও কুমিল্লার লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড়। আজ সকালে তোলাছবি: জুয়েল শীল

গেটম্যানের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলের কর্মকর্তারা। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান মঙ্গলবার সকাল ৭টায় প্রথম আলোকে বলেন, গেটম্যানের অবহেলা রয়েছে। গেট খোলা ছিল। এতে দ্রুতগামী লরিটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রেললাইনে চলন্ত ট্রেন এবং লরির সংঘর্ষ নিহত ১

প্রকাশের সময় : ১২:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫