ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের ব্যর্থতার কারণেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে, বিএনপির উদ্বেগ

  • খুলনা প্রতিনিধী
  • প্রকাশের সময় : ১২:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

খুলনা নগরে সাম্প্রতিক সময়ে খুন, হত্যাচেষ্টা, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।

গতকাল মঙ্গলবার রাতে খুলনা বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে মহানগর বিএনপির নেতারা বলেন, খুলনা নগরের জননিরাপত্তা এখন ভয়াবহ হুমকির মুখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা না থাকায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

বিবৃতিদাতারা হলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম (বকুল), তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম (মনা), সাধারণ সম্পাদক শফিকুল আলম (তুহিন), সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ (মিরাজ) প্রমুখ।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি সব সময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী। কিন্তু খুন, ছিনতাই, গুম, চাঁদাবাজি ও মাদকচক্রের বিস্তার খুলনা নগরের সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

এই পরিস্থিতিতে দলটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। প্রশাসনের আন্তরিকতা, দায়িত্বশীল ভূমিকা ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া খুলনা নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।বিবৃতিতে নগরবাসীকে ঐক্যবদ্ধভাবে অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

প্রশাসনের ব্যর্থতার কারণেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে, বিএনপির উদ্বেগ

প্রকাশের সময় : ১২:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫