ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন জকসু নির্বাচন আয়োজনে

ছবি সংগৃহিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন আয়োজনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫-এর ১৫ (১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পাঁচ সদস্যদের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরে ২৭ অক্টোবর জকসুর সংবিধি চূড়ান্ত হয়।

জকসুর উদ্দেশ্য হিসেবে সংবিধিতে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ জাতীয় আন্দোলনের চেতনা ধারণ, প্রচার, সাংস্কৃতিক-বুদ্ধিবৃত্তিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও মুক্তচিন্তার প্রসারের কথা বলা হয়েছে।শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত আগস্টে আনুষ্ঠানিকভাবে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে।

গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় জকসুর খসড়া সংবিধি গৃহীত হয়। সংবিধি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব নিয়মিত শিক্ষার্থী জকসু নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে পারবেন। তবে প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত, বিশেষ ডিগ্রিধারী বা অন্য প্রতিষ্ঠানে সংযুক্ত শিক্ষার্থীরা জকসুর আওতাভুক্ত হবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন জকসু নির্বাচন আয়োজনে

প্রকাশের সময় : ১২:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫