ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুঁড়ি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায়” রবীন্দ্রসঙ্গীতে প্রথম কেন্দুয়ার তাজকিয়া ফেরদৌসী

 নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান তাজকিয়া ফেরদৌসী “নতুন কুঁড়ি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা”-এর রবীন্দ্রসঙ্গীত বিভাগে প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

সেরা দশ প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি বিভাগে প্রথম স্থান অর্জন করেন। তাজকিয়া ফেরদৌসী কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী।

তিনি রামচন্দ্রপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম ও গৃহিণী রেশমা আক্তারের কন্যা। এছাড়া তিনি কেন্দুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের ভাগিনী। অল্প বয়সেই গান শেখার প্রতি গভীর অনুরাগ ও অধ্যবসায়ের মাধ্যমে তাজকিয়া নিজের প্রতিভা প্রমাণ করেছে।

তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গভীরভাবে আনন্দিত ও গর্বিত। তাজকিয়ার এই অর্জন শুধু তার পরিবারের নয়, বরং সমগ্র কেন্দুয়াবাসীর গর্বের বিষয়।

স্থানীয় সাংস্কৃতিক মহল আশা করছে— ভবিষ্যতে তাজকিয়া আরও বড় পরিসরে জাতীয় পর্যায়ে নিজ প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন কুঁড়ি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায়” রবীন্দ্রসঙ্গীতে প্রথম কেন্দুয়ার তাজকিয়া ফেরদৌসী

প্রকাশের সময় : ০১:১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫