ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শিবগঞ্জে হাতকড়াসহ পালানো সেই আওয়ামী নেতা গ্রেফতার

  • বগুড়ার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

বগুড়ার শিবগঞ্জে হাতকড়াসহ পালানো উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে ঢাকা সাভারের নবীনগর এলাকা থেকে বগুড়া র‍্যাব-১২ ও র‍্যাব-৪ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রাজু শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ জুলাই-আগস্টের সহিংসতার মোট ১৪টি মামলা তদন্তাধীন রয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  র‌্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) বগুড়া ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, রেজ্জাকুল ইসলাম রাজুকে সাভার থেকে বগুড়ায় আনা হয়েছে। তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ৪ অক্টোবর রাতে চক ভোলাখাঁ গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে রাজুকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু থানায় নেওয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর দায়িত্বে গাফিলতির অভিযোগে এসআই আবদুল্লাহ আল মামুনকে প্রত্যাহার করা হয়। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় শিবগঞ্জে হাতকড়াসহ পালানো সেই আওয়ামী নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫