ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল বলেন নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি ‘অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় নির্বাচনের দিন ছাড়া বিএনপি কোনওভাবেই গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না।বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান।

জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের বিষয়ে তিনি অভিযোগ করেন, জুলাই সনদের কপি হাতে আসার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে, ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে।

তিনি বলেন, এই মনগড়া প্রস্তাব গ্রহণ করলে সেটা জাতিকে বিভক্ত করবে এবং দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি জাতির সঙ্গে প্রহসনমূলক ও প্রতারণা। ঐকমত্য না থাকলেও কিছু বিষয় পরবর্তীতে জুলাই সনদে সংযুক্ত করা হয়েছে। নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখেই সুপারিশ দেওয়া হয়েছে— যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নির্বাচনের বিষয়ে অনাস্থা জানায়নি। অনাস্থা জানানো হয়েছে শুধু ঐকমত্য কমিশনের সুপারিশগুলো নিয়ে। জাতীয় ঐক্য বজায় রাখা এখন অত্যাবশ্যক।

মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

মির্জা ফখরুল বলেন নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি

প্রকাশের সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫