ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যার আরও দুই আসামি গ্রেফতার

ছবি সংগৃহিত

নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলিসহ আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ইউসুফ প্রকাশ হিরন (২৫) ও রিয়াজ করিম (৩৩)। বুধবার রাতে ইউসুফ প্রকাশ হিরনকে চান্দঁগাও এক কিলোমিটার এলাকা থেকে এবং রিয়াজ করিমকে পটিয়ার জঙ্গলখাইন থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এরআগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একই মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছিল।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, আলোচিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউসুফ প্রকাশ হিরনকে গ্রেফতার করার পর তার স্বীকারোক্তি ও দেখানো মতে বাকলিয়া থানার খালপাড় সুরভী আবাসিক এলাকার এসবিএন এন্টারপ্রাইজ নামের একটি কনস্ট্রাকশন সামগ্রী বিক্রির অফিস থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্পেনের তৈরি একটি বিদেশী পিস্তল, একটি গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পৃথক অভিযানে রিয়াজ করিমকে পটিয়া থানাধীন জঙ্গলখাইন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গত ২৮ অক্টোবর নিহত সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত ১টার দিকে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যার আরও দুই আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫