
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (আইএলবিএস) পরিচালিত ভর্তি কার্যক্রমে আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। কলেজশিক্ষকদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
আজ সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। নির্বাচিত এমফিল গবেষকেরা মাসে ১৫ হাজার টাকা এবং পিএইচডি গবেষকেরা ২০ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন। আবেদনকারীরা ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
অন্যদিকে পিএইচডি প্রোগ্রামটির মেয়াদ চার বছর এবং মোট ক্রেডিট ৫২। পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হলে প্রার্থীর এমফিল ডিগ্রি থাকতে হবে। তবে একাডেমিশিয়ান, গবেষক, উন্নয়ন কর্মী বা অন্য পেশাজীবীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্যতা শিথিল করতে পারে।
বেঙ্গল নিউজ ডেক্স 








