ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে গোসলের ৪ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার

ছবি সংগৃহিত

নরসিংদীর রায়পুরা উপজেলায় শ্বশুরবাড়িতে সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন ইমন মিয়া (২১) নামের এক তরুণ। একপর্যায়ে স্ত্রী কারিমা আক্তারসহ বাড়িসংলগ্ন মেঘনা নদীতে গোসলে নামেন তিনি। এ সময় পানিতে তলিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর রায়পুরার পলাশতলী ইউনিয়নের মল্লিকপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে ইমনের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল দুপুর আড়াইটার দিকে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, দেড় বছর আগে মল্লিকপুর গ্রামের মান্নান সরকারের মেয়ে কারিমাকে বিয়ে করেন ইমন। গত শুক্রবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান তিনি। গতকাল বেলা আড়াইটায় কারিমাকে নিয়ে মেঘনা নদীতে গোসলে নামেন ইমন।

এর কিছুক্ষণ পরই পানিতে তলিয়ে যান ওই দম্পতি। এর মধ্যে প্রত্যক্ষদর্শীদের কয়েকজন দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা চালান। এ সময় কারিমাকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ হন ইমন। পরে খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে যায় টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নদীতে গোসলের ৪ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০১:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫