ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু

ছবি সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও একজন মারা গেছেন। ইয়াছিন নামের ওই যুবক সোমবার ভোরে মারা যান।

নিহত ইয়াছিন নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। নিহতের ভাই শাহীন মিয়া জানান, ভোর রাতেই ইয়াছিনের মৃত্যু হয়।

এর আগে একই ঘটনায় গুলিবিদ্ধ নূরজাহানপুর গ্রামের শিপন মিয়া (৩০) শনিবার রাতেই মারা যান। এ নিয়ে ওই সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মোন্নাফ মিয়া ও তার ছেলে শিপন এবং একই এলাকার থোল্লাকান্দি গ্রামের রিফাত মিয়ার বিরোধ চলছিল। শনিবার রাতে বড়িকান্দি গণি শাহ মাজার বাজারে এ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন।

পুলিশ সূত্রে জানা গেছে, অর্থ ভাগাভাগি নিয়ে শিপন ও রিফাতের মধ্যে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরে রিফাতের নেতৃত্বে সশস্ত্র হামলাকারীরা গণিশাহ মাজারসংলগ্ন হোটেলে ঢুকে শিপনের ওপর গুলি চালায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু

প্রকাশের সময় : ০১:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫