ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় খন্দকার সাইদুর রহমান (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তেজগাঁও সাউদিয়া পাম্পের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা সাইদুরকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুর রহমানের বাড়ি ঢাকার পল্লবীর বাউলিয়া এলাকার ৪/৬ আলাবদিরটেক এলাকায়। তার বাবা খন্দকার মোফাজ্জল হায়দার। তিনি একটি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সাইদুর গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে বসা সহকর্মী অল্প আঘাত পেয়ে বেঁচে যান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মারুফ জানান, পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের সময় : ০১:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫