ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।আজ দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও সুরা ফাতেহা পাঠ করা হবে। একই দিনে সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো হবে।

এদিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী। আর বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে র‍্যালি অনুষ্ঠিত হবে।

পরদিন (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর এবং জেলায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল ও সার্থক করার নির্দেশনা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

দুই দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

প্রকাশের সময় : ০২:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫