ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝটিকা মিছিলে অংশ নেয়া আ.লীগ নেতা গ্রেফতার

ছবি সংগৃহিত

ডিএমপির সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশনের অভিযানে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু জাহের দুলালকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবু জাহের দুলাল গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেন।

এর মধ্যে (৩১ অক্টোবর) জাতীয় সংসদ ভবন এলাকা, (২৮ অক্টোবর) মোহাম্মদপুর এলাকা, (২২ অক্টোবর) মিরপুর-১ কমার্স কলেজের সামনে, (১২ সেপ্টেম্বর) বাংলামোটর এলাকা, (৯ সেপ্টেম্বর) শের-ই-বাংলা নগর এলাকা (শ্যামলী কলেজ গেট এলাকা)। উল্লিখিত মিছিলগুলোর ভিডিও তিনি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেন।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃত দুলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝটিকা মিছিলে অংশ নেয়া আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০২:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫